শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ডিসেম্বরে মিলবে টানা ৩ দিনের ছুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিসেম্বরে মিলবে টানা ৩ দিনের ছুটি

ডিসেম্বরে সরকারি সব প্রতিষ্ঠান ও কিছু বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন। চলতি বছর শেষ হতে আরও ১ মাসের বেশি সময় বাকি। এরমধ্যে একটি ছুটি পড়েছে বৃহস্পতিবার। আর সেটি হলো বড়দিনের ছুটি। এরপর শুক্র–শনিবার সপ্তাহিক ছুটি। এতেই মিলবে টানা তিন দিনের ছুটি।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আরও দুটি ছুটি পাবেন চাকরিজীবীরা। সবগুলোই সাধারণ ছুটি। তবে চলতি মাস নভেম্বরে কোনো ছুটি নেই। বছরের শেষে রয়েছে দুটি ছুটি, যার মধ্যে একটির সঙ্গে শুক্র ও শনিবার মিলছে।

চলতি বছর দুটি ছুটির মধ্যে বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এরমধ্যে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এরসঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।