শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

ডিসেম্বরে কমেছে মূল্যস্ফীতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ডিসেম্বরে কমেছে মূল্যস্ফীতি

বাংলাদেশে সাধারণ পয়েন্ট–টু–পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার গত ২০২৪ সালের ডিসেম্বরে কিছুটা হ্রাস পেয়ে ১০ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। যা গত নভেম্বর মাসে ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে পয়েন্ট–টু–পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯২ শতাংশ। ২০২৪ সালের নভেম্বর মাসে যেটি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।

এদিকে নভেম্বর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৯ শতাংশ থাকলেও ডিসেম্বর মাসে সেটি কমে ৯ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে।

শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই পয়েন্ট–টু–পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হারও কমেছে গত ডিসেম্বর মাসে। ২০২৪ সালের ডিসেম্বরে গ্রামীণ এলাকায় পয়েন্ট–টু–পয়েন্ট মূল্যাস্ফীতির হার ছিল ১১ দশমিক ৯ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১১ দশমিক ৫৩ শতাংশ।

গ্রামীণ এলাকায় খাদ্য মূল্যস্ফীতি ২০২৪ সালের ডিসেম্বরে ১২ দশমিক ৬৩ শতাংশ হয়েছে। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১৩ দশমিক ৪১ শতাংশ। এছাড়া অ–খাদ্য মূল্যস্ফীতি ২০২৪ সালের ডিসেম্বরে ৯ দশমিক ৬৫ শতাংশে নেমে এসেছে। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে শহরাঞ্চলে পয়েন্ট–টু–পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৮৪ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১১ দশমিক ৩৭ শতাংশ।

২০২৪ সালের ডিসেম্বরে শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১৩ দশমিক ৫৬ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১৪ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।

২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় পর্যায়ে মজুরি হার (সাধারণ) হয়েছে ৮ দশমিক ১৪ শতাংশ (পয়েন্ট– টু–পয়েন্ট)। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৮ দশমিক ১০ শতাংশ।