শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

ডিসেম্বরের শুরুতে জাতীয় নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিসেম্বরের শুরুতে জাতীয় নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ করেছি। পিআর পদ্ধতি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কি আসে সেটির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। আর গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে; বিষয়টি এখনো নির্বাচন কমিশনার নজরে আসে নাই।

প্রবাসীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, প্রবাসী ভোটারদের নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করা হবে। যারা কয়েদি আসামি রয়েছেন তারাও যাতে ভোট দিতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।