শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

ডিসি-এসপিদের কঠোর নির্দেশ সিইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ডিসি-এসপিদের কঠোর নির্দেশ সিইসির
সিইসি এ এম এম নাসির উদ্দিন। (ফাইল ছবি)

আইনের শাসন নিশ্চিত করতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ডিসি–এসপিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

সিইসি বলেন, “যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ। দায়িত্ব ঠিকমতো পালন না করলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাব দিতে পারব না। তাই দায়িত্বে কোনো ব্যর্থতার সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় নির্বাচন কমিশন।”

তিনি ডিসি–এসপিদের উদ্দেশে বলেন, “আপনারা কাজ না করলে অথরিটি কাজ করবে না। আপনাদের বুঝিয়ে বলার কোনো দরকার নেই। মাঠে দায়িত্ব পালন করুন। আপনি ভালো জানেন।”

নাসির উদ্দিন আরও বলেন, “যে দায়িত্ব কাঁধে এসেছে, তার কোনো বিচ্যুতি ঘটানোর সুযোগ নেই। খারাপ নির্বাচনের অভিযোগ অপসারণ করতে চাই এই নির্বাচনের মাধ্যমে। আইন সবার জন্য সমান, কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।”

ডিসি–এসপিদের সঙ্গে মতবিনিময় সভায় কমিশনাররাও উপস্থিত ছিলেন।