শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ডিআরইউ’র নতুন সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক সোহেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিআরইউ’র নতুন সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক সোহেল

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ২০২৫ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। তিনি পেয়েছেন মোট ৮০১ ভোট। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তাঁর প্রাপ্ত ভোট ৫৪৫।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ বিজয়ীদের নাম ঘোষণা করেন।

অন্য পদে নির্বাচিতরা হলেন– গাযী আনোয়ার (সহসভাপতি), নাদিয়া শারমিন (যুগ্ম সম্পাদক), আবদুল হাই তুহিন (সাংগঠনিক সম্পাদক), সাখাওয়াত হোসেন সুমন (অর্থ সম্পাদক) (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), রফিক রাফি (দপ্তর সম্পাদক), রোজিনা রোজী (নারীবিষয়ক সম্পাদক), মিজান চৌধুরী (প্রচার সম্পাদক), শরিফুল ইসলাম (তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক)।

সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয় বিকেল ৫টায়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর মুখরিত ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ। সোয়া ৬টার দিকে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে ৪ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।

 

এসএ