শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

ডাকসু হবে আগামী জাতীয় নির্বাচনের মডেল: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ডাকসু হবে আগামী জাতীয় নির্বাচনের মডেল: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনসহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের একটি মডেল হিসেবে কাজ করবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনের টাকা–পয়সার জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ডাকসু নির্বাচনে যাঁরা ভোট দিচ্ছেন, তাঁরা সবাই শতভাগ শিক্ষিত। জাতীয় নির্বাচনে যাঁরা ভোট দেবেন, তাঁরা শতভাগ শিক্ষিত নন। আবার ছাত্র সংসদ নির্বাচনে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার সবাই উচ্চ শিক্ষিত। জাতীয় সংসদ নির্বাচনে এমনটা হবে না।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন পুরোপুরি মিলবে না। ডাকসুর পর পর্যায়ক্রমে জাকসু, রাকসুসহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন হবে। এসব নির্বাচন ভালো পরিবেশে হবে বলে আশা করছি।’

 

এসএ