শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ডলারের দামের পাশাপাশি বেড়েছে সেশন রেট

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ডলারের দামের পাশাপাশি বেড়েছে সেশন রেট

ডলারের দাম বাড়ার কারণে সেশন রেট বাড়ায় চট্টগ্রামে আন্দোলন করছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদী বাগস্থ ক্যাম্পাসের সামনের রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় ব্যানার ও প্লেকার্ড নিয়ে আন্দোলন করেন তারা ।

শিক্ষার্থীরা জানান, ভর্তি হওয়ার সময় ডলার রেট ছিল বাংলায় ৮৮ টাকা, কিন্তু এখন বেড়ে ১১২ টাকা হলেও ১০২ টাকা রেটে দিতে হচ্ছে। প্রতি সেশনে শিক্ষার্থীর সেশন রেট বেড়ে যাচ্ছে এক থেকে দেড় লাখ টাকা।

শিক্ষার্থীরা ভর্তির সময় ৮৮ টাকা রেট ধরে যে চুক্তি হয়েছিল তা বহাল রাখার পাশাপাশি দাবি জানান শিক্ষক স্বল্পতা দূর ও একাডেমি নানা সমস্যা সমাধানের।

কর্তৃপক্ষকে তাদের দাবি মেনে নেয়ার আহবান জানান আন্দোলন থেকে।

 

রুনা আনসারী/এসএ/দীপ্ত নিউজ