শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঠিকানা রিসোর্টে তাজা ফুলের শহীদ মিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঠিকানা রিসোর্টে তাজা ফুলের শহীদ মিনার
তাজা ফুলের শহীদ মিনার, রিসোর্ট ঠিকানা

ঘন বসতির শহর ঢাকার অদূরে বেরাইদে ফুলের রাজ্য ‘ঠিকানা’ রিসোর্ট। খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য আর ফুটে থাকা হাজারো ফুলের সৌরভের কারণে সবার কাছে এটি পরিচিত।

২১শে ফেব্রুয়ারি উপলক্ষে রিসোর্টটিতে তৈরি হয়েছে তাজা ফুলের শহীদ মিনার। যার দৈর্ঘ্য ৪৫ ফুট আর প্রস্থ ২২০ ফুট। ভাষার মাসে শহীদদের স্মরণে এমন নান্দনিক প্রকাশ সবাইকে মুগ্ধ করেছে। যা দেখতে ভীড় করছেন অনেকেই।

এখানকার চোখ ধাঁধানো বাহারি ফুল স্বাগত জানায় সবাইকে। আকর্ষণের কেন্দ্রবিন্দু এই শহীদ মিনার তৈরি বেশ কয়েক রঙের পিটুনিয়া ফুল দিয়ে। তাজা ফুলের এই শহীদ মিনার গড়তে লেগেছে ১৩ হাজার টব। প্রতিটিতে ফুল রয়েছে ১৫ থেকে ২০টি। এ যেন দেয়ালে শিল্পীর তুলির আঁচড়।

ঠিকানা রিসোর্টের পরিচালক আফরিন তাইয়্যেবা আলিফ বলেন, এখানে মানুষ আসলে মানুষ যেমন ফুল নিয়ে জানবে তেমন ইতিহাস নিয়েও জানবে। এছাড়া বাচ্চারা যখন আসে তারা জিজ্ঞেস করে শহীদ মিনার সম্পর্কে বা ফুল দিয়ে তৈরি কেন প্রশ্ন করে থাকে।

নান্দনিক এই আয়োজন দর্শনার্থীরা দেখতে পারবেন এপ্রিল মাস পর্যন্ত।

এফএম/দীপ্ত সংবাদ