শিরোনাম
অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ট্রেনে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রেনে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক
দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক

নওগাঁর রাণীনগর রেলস্টেশনের অদূরে বগুড়ার আদমদীঘি উপজেলার ডাঙ্গাপাড়া নামক স্থানে বুধবার(১২ জুলাই) গভীর রাতে নির্মাণাধীন রেলব্রীজের পাশে ট্রেনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

বৃহম্পতিবার(১৩ জুলাই) সান্তাহার রেলওয়ে থানায় তাদের বিরুদ্ধে দস্যুতার মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতারা হলেন, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভুতমারা কালিতলাহাট গ্রামের মৃত–বাবলু রহমানের ছেলে শুভ (২৬) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বড়খুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে রেজোয়ানূল ইসলাম রেজাউল (৪১)।

সম্প্রতি জাতীয়সহ আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় রাতে ভয়ংকর হয়ে ওঠে নির্মাণাধীন সান্তাহারের ডাঙ্গাপাড়া রেলব্রীজ শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

পুলিশ জানায়, ‘বুধবার রাতে ওই নির্মাণাধীন ব্রীজের নিকট দেশী অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছোড়া, একটি হাসুয়া ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।‘

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, ‘নির্মাণাধীন ওই রেলব্রীজ নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর আমি ওই এলাকায় ও ট্রেনের ভিতরে যাত্রীদের নিরাপত্তার জন্য আমার পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছিলাম। দুইজনের বিরুদ্ধে দস্যুতা আইনে মামলা দায়ের করে বৃহম্পতিবার দুপুরে তাদেরকে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যতদিন ওই রেলব্রীজ পুরোপুরি ভাবে উন্মুক্ত করা না হচ্ছে ততদিন পুলিশের কঠোর নজরদারী থাকবে ওই স্থানে।‘

আব্দুর রউফ রিপন/পূর্ণিমা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।