শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ট্রেনের ছাদ থেকে পড়ে যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রেনের ছাদ থেকে পড়ে যাত্রী নিহত

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন মো. পারভেজ আহম্মেদ দেলোয়ার (১৭) নামের এক যাত্রী। সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ওই কিশোর কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে । পেশায় তিনি ছিলেন একজন অটোরিকশা চালক।

এর আগে দুপুরে চাঁদপুর–লাকসাম রেলপথের শাহরাস্তি এবং হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা ওয়ারুক রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের দিকে প্রবেশ করছিল। ছাদের মধ্যে অন্য–যাত্রীর সঙ্গে দেলোয়ারও ছিল। এ সময় হঠাৎ করে সে ছাদ থেকে ট্রেনের নিচে পড়ে যায়। তাৎক্ষণিক ঘটনাটি চাঁদপুর জিআরপি থানা পুলিশকে জানানো হয়।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, লাকসাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আসার পথে উয়ারুক নামক স্থানে ট্রেনের ছাদ থেকে তিনি পড়ে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টেম করার পর স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

 

এমি/দীপ্ত