শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী কসবা বাজারে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ৫ লক্ষ্মীপুরে জমজমাট সুপারির বাজার, কোটি টাকার লেনদেনে চাঙা গ্রামীণ অর্থনীতি আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে: ইরানের স্পিকার ইকবাল সোবহান চৌধুরী আটক সাফ চ্যাম্পিয়নশিপজয় দিয়ে অভিযান শুরু করতে চায় হামজা-তপুরা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন বরগুনার সাওদা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
দীপ্ত নিউজ
জাতীয়

ট্রাম্পের ওপর হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রাম্পের ওপর হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘এই ঘটনাটি খুবই দুঃখজনক‘।

রবিবার (১৪ জুলাই) চীনে তিন দিনের দ্বিপাক্ষিক সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনকালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রামের ওপর হামলার বিষয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা অবশ্যই তার উপর এই ধরনের হামলার নিন্দা জানাচ্ছি। আমেরিকা সবসময় তাদের গণতন্ত্র নিয়ে গর্ববোধ করে‘।

প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, আমেরিকার মতো সভ্য দেশ ও গণতান্ত্রিক দেশে কীভাবে একজন প্রেসিডেন্ট প্রার্থী ও আমেরিকার সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলা হলো?

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তৎকালীন বিএনপি–জামায়াত সরকার গ্রেনেড হামলার জন্য তাকে দায়ী করেছিল।

পরবর্তীতে তদন্তে তারেক রহমান ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতার সম্পৃক্ততা পাওয়া যায় এবং তারা মামলায় দোষী সাব্যস্ত হন।

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার পেনসিলভেনিয়ায় প্রচারণা সমাবেশের সময় কানে গুলিবিদ্ধ হন। গুলি বর্ষণ করা হলে তিনি মঞ্চ ত্যাগ করেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ