শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
ফিচার

“ট্রাভেল স্টােরি” বিজয়ীরা পাবেন এয়ার টিকিট ও স্মার্টফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
“ট্রাভেল স্টােরি” বিজয়ীরা পাবেন এয়ার টিকিট ও স্মার্টফোন

সম্প্রতি দীপ্ত ডিজিটাল আয়োজিত “ট্রাভেল স্টােরি’র বিজয়ী ঘােষণা করা হয়েছে। মোট তিনজন বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরষ্কার। বিজয়ীদের মধ্যে ইফতেখারুল ইসলাম মুন্না ও দিবাকর সাহা দীপ পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট এবং জুনায়েদ আজিম চৌধুরী পাবেন অপো এফ ২১এস প্রো স্মার্টফোন। 

শীতের সকাল । ট্রাভেল স্টোরি: ইফতেখারুল ইসলাম মুন্না

ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ২০২২ উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর ২০২২ শুরেু হয় এ আয়োজন। ৫ অক্টোবর পর্যন্ত ট্রাভেল স্টোরি জমা নেয়া হয়। ১১ অক্টোবর পর্যন্ত সংগ্রহ করা হয় অনলাইন ভোট। প্রাথমিক যাচাই-বাছাই, বিচারকদের দেয়া নম্বর ও অনলাইন ভোটের সমন্বয়ে গত ১২ অক্টােবর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। 

 

বিয়ের পর জামাইয়ের সাথে যাইস । ট্রাভেল স্টোরি: দিবাকর সাহা দীপ

 

 

প্রতিটি ভ্রমণের আগে-পরে ভ্রমণের ছবি, ভিডিও নিয়ে থাকে নানা গল্প-পরিকল্পনা। একটি ভিডিও ধারণ কিংবা ছবি তোলাকে কেন্দ্র করে ঘটে কত কিছু।  কিংবা ঘুরতে গিয়ে পরিবেশের জন্য, স্থানীয় মানুষদের জন্য, প্রকৃতির জন্য কিংবা নিজেদের জন্য নানা কিছু ভাবা হয়। কেউ কেউ ছবি/ভিডিওর মাধ্যমে সেগুলোকে বন্দি করেন মোবাইলে কিংবা ক্যামেরায়। কেউ আবার রঙ তুলিতে ফুটিয়ে তোলেন। সব সময় ছবি, ভিডিও, আঁকার মাধ্যমে মনের ভাব ভালো ভাবে প্রকাশ করা সম্ভব হয়ে উঠে না। প্রয়োজন হয় দু লাইন লেখার।  সমস্ত কিছু নিয়েই ছিল “ট্রাভেল স্টোরি”। 

গ্রেট ওয়ালে বিবাহ বার্ষিকীর ফটোশুটের পেছনের হিম ধরানো গল্প। ট্রাভেল স্টোরি: জুনায়েদ আজিম চৌধুরী

 

এ আয়োজনে সহযোগিতা করছে এসএস ইন্টারন্যাশনাল ট্রাভেলস। টেকনিক্যাল পার্টনার নুসরাটেক, হ্যান্ডসেট পার্টনার অপো বাংলাদেশ। 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।