দীপ্ত নিউজ
ভিডিও

ট্রাফিক পুলিশকে ছাত্রলীগ নেতা; যোগ্যতা অনুযায়ী কথা বলবি ( ভিডিওসহ)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ট্রাফিক পুলিশকে ছাত্রলীগ নেতা; যোগ্যতা অনুযায়ী কথা বলবি ( ভিডিওসহ)
ট্রাফিক পুলিশকে হুমকি দিলেন ছাত্রলীগ নেতা

২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বর্ণালীর মোড়ে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল আবু বক্কর রাস্তায় হেলমেট ছাড়া এক মোটরসাইকেল আরোহীকে গাড়ি থামানোর নির্দেশ দেন।

সিগনাল না মেনে চলে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেল থামিয়ে দেন বক্কর। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক ট্রাফিক পুলিশের ওই সদস্যের সঙ্গে মারমুখী আচরণ করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

পরে মোটরসাইকেল আরোহী ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়। ওই যুবকের নাম তুষার। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক।

ভিডিওতে ট্রাফিক পুলিশের ওই সদস্যকে উদ্দেশ্য করে তুষার বলেন, ‘আঙুল তুলে কথা বলছিস কাকে, যোগ্যতা অনুযায়ী কথা বলবি।‌’