শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

টি-টোয়েন্টি স্কোয়াডে নাঈমের সঙ্গে ফিরলেন সাইফউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টি-টোয়েন্টি স্কোয়াডে নাঈমের সঙ্গে ফিরলেন সাইফউদ্দিন

শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত দলে এক বছর পর দলে ডাক পেলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফদ্দিন।

টি–টোয়েন্টিতে গেলো ২১ ইনিংসে কোনো অর্ধশতক না পাওয়া ব্যাটার নাজমুল হোসেন শান্ত, এবার স্কোয়াড থেকে বাদ পড়লেন।

২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে সবশেষ মাঠে নামা নাঈম আছেন আসন্ন সিরিজের দলে। গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি–টোয়েন্টি খেলেন সাইফউদ্দিন। এছাড়াও চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে স্কোয়াডে অর্ন্তভুক্ত করা হয়েছে। আছেন নাসুম আহমেদ ও শরীফুল ইসলামও।

বাংলাদেশ স্কোয়াড–

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

আল