
টিপু আলম মিলনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের প্রত্যাশা অ্যাটকোর

অ্যাটকো পরিচালক এবং বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার প্রত্যাশা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।
রবিবার (২২ নভেম্বর) অ্যাটকো– এর সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।








