শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

টানা ৮ম বারের মতো ‘স্পিড’ জিতে নিল ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড- ২০২৫’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টানা ৮ম বারের মতো ‘স্পিড’ জিতে নিল ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড- ২০২৫’

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোমলপানীয় ব্র্যান্ড ‘স্পিড’ জিতে নিল ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’। এই নিয়ে টানা ৮ম বারের মতো ‘সি এস ডি অল্টারনেটিভ’ ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল ‘স্পিড’। বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনারদের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) সম্প্রতি রাজধানীর লে মেরিডিয়ান ঢাকা হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি প্রদান করে।

অনুষ্ঠানে ‘স্পিড’–এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ–এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এস. এম মেহেদী–আল–সিরাজী (শিবলু), টীম স্পিড এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ‘স্পিড’ যাত্রার শুরু থেকেই ইউনিক টেস্টের প্রোডাক্ট এবং ভিন্নধর্মী বিপণনের মাধ্যমে ভোক্তাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই ধারাবাহিকতায়, বর্তমানে এ ক্যাটাগরিতে সিংহভাগ মার্কেট শেয়ার নিয়ে ব্র্যান্ডটি শীর্ষস্থানে অবস্থান করছে।

‘স্পিড’ এর এ গৌরবজনক অর্জনে সকল ভোক্তা, বিক্রেতা, পরিবেশক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ–এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এস. এম মেহেদী–আল–সিরাজী (শিবলু)। তিনি বলেন, ‘বাংলাদেশে বেভারেজ ক্যাটাগরিতে একমাত্র ব্র্যান্ড হিসেবে ‘স্পিড’ টানা ৮ম বারের মতো বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল। এ অর্জন ‘স্পিড’ ব্র্যান্ডের প্রতি আমাদের ভোক্তাদের ভালোবাসার প্রতিদান। আমরাও আমাদের ভোক্তাদের প্রতিনিয়ত বেস্ট প্রোডাক্ট এবং আরও অনন্য অভিজ্ঞতা দিতে বদ্ধ পরিকর।’