শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদানে টাকা নেয়ার অভিযোগ

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
টাঙ্গাইলে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদানে টাকা নেয়ার অভিযোগ

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সংরক্ষিত এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে জেলা প্রশাসক কথা না বললেও উপজেলা পরিষদের চেয়ারম্যান বলছেন, প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য শারমিন আরা নিপা ওরফে পলি মেম্বার। তার বিরুদ্ধে অভিযোগ- সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে অসহায় মানুষের কাছ থেকে টাকা নেয়ার। ভুক্তভোগীরা বলছেন- টাকা দিতে না পারায় দেয়া হয়নি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড।

তবে, অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলছেন শারমিন আরা নিপা। তদন্ত সাপেক্ষে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেননি টাঙ্গাইলের জেলা প্রশাসক।