শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলে অর্গানিক পদ্ধতিতে তৈরি হচ্ছে পাট পাতার চা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে অর্গানিক পদ্ধতিতে তৈরি হচ্ছে পাট পাতার চা

টাঙ্গাইলে বেসরকারি উদ্যোগে অর্গানিক পদ্ধতিতে তৈরি হচ্ছে পাট পাতার চা। দেশে চাহিদা বাড়ার পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে এই চা। এভাবেই পাট পাতা দিয়ে তৈরি হচ্ছে অর্গানিক চা। দেশি জাতের পাটপাতা শুকিয়ে গুঁড়া করে প্যাকেটজাত করা হয়।

পাটপাতার এই চা বাণিজ্যিকভাবে বাজারজাত করছেন টাঙ্গাইলের দেলদুয়ারের তরুন উদ্যোক্তা জাকির হোসেন তপু। এই চা বাজারজাত করে বৈদেশিক মুদ্রা অর্জনে সরকারি পৃষ্ঠপোষকতা চান তিনি।

বিভিন্ন প্রতিষ্ঠান এরইমধ্যে পাটপাতার চা বিক্রি করছে। ক্রেতাদের কাছেও বেশ পরিচিতি পেয়েছে এই চা। জেলা প্রশাসন জানিয়েছে, পাট পাতার চা উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

বর্তমানে পাট পাতার অর্গানিক চা জার্মানি ও ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকা রপ্তানি করা হচ্ছে।