শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে শারজায় টস হেরেছে জাকের আলীর নেতৃত্বাধীন দল।

টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে।

এশিয়া কাপে ব্যর্থতার পর এই সিরিজ দিয়ে মধ্যপ্রাচ্যে আবারও শুরু হলো এই দুই দলের নতুন লড়াই। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষে সমান সংখ্যক ওয়ানডেও খেলবে দুই তারা।

এশিয়া কাপের লিগ পর্বে বাংলাদেশর কাছে হেরে টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায় নেয় আফগানিস্তান। অন্যদিকে বাংলাদেশ সুপার ফোরে উঠলেও ভারত ও পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয়।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, মোহাম্মদ ইশাক, ফরিদ আহমদ মালিক।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (উইকেটকিপার/অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।