শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
উদ‍্যোগ ও উদ‍্যোক্তা

টমেটো চাষে হাইড্রোপনিক পদ্ধতিতে ঝুঁকছে জামালপুরের কৃষকরা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
টমেটো চাষে হাইড্রোপনিক পদ্ধতিতে ঝুঁকছে জামালপুরের কৃষকরা

হাইড্রোপনিক পদ্ধতিতে উচ্চফলনশীল টমেটোর আবাদ সাড়া ফেলেছে জামালপুরের কৃষকদের মধ্যে। উদ্যোক্তারা বলছেন, এ পদ্ধতিতে সারা বছরই চাষ করা হয়। কৃষি উৎপাদন বাড়াতে এটি বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।

ফুল আর ফলে ভরা সারি সারি টমেটোর গাছ। এই চাষ হাইড্রোপনিক পদ্ধতিতে। মূলত নারিকেলের ছোবরার মধ্যে চারা বপন করা হয়। পরে মোবাইল অ্যাপসের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নলের মাধ্যমে সরবরাহ করা হয় পানিসহ অন্যান্য উপকরণ।

এই পদ্ধতিতে সাড়ে চার শতাংশ জায়গায় উচ্চফলনশীল টমেটোর আবাদ করেছেন জামালপুরের যুবক ফাহিম ফয়সাল। মৌসুমে একটি গাছে আসে ৩ থেকে ৪ কেজি ফল।মাটিবিহীন এই চাষ পদ্ধতিতে জায়গা লাগে কম, খাদ্য সরবরাহেও ঝামেলা নেই। তাই এতে আকৃষ্ট হচ্ছেন অন্য চাষিরাও।

অ্যাপসভিত্তিক হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ, কৃষি খাতে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।