শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ৯ দালাল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ৯ দালাল আটক

 

ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নারীসহ ৯ দালালকে আটক করেছে ডিবি পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে কারাদন্ড দেওয়া হয়। বুধবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ডিবি পুলিশ ও জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে দালালচক্র সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে বাইরের ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছিলো। এমন সংবাদ জানতে পেরে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বুধবার সকালে ডিবি পুলিশ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে ৫ জন নারী ও ৪ জন পুরুষ দালালকে আটক করে।

পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম নুরুন্নবী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, নারীদের ১০০ টাকা ও পুরুষদের ২০০ টাকা করে জরিমানা করেন।

 

শাহরিয়ার আলম/ আল /দীপ্ত সংবাদ