শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে ৬০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ৬০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
আটক দুই মাদক ব্যবসায়ী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ এপ্রিল) ভোর ৫ টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুই মাদক ব্যবসায়ীরা হলেন– উপজেলার বলাকান্দর এলাকার আবুল কালাম আজাদের ছেলে ইমরান হোসেন ও ফয়লা মাস্টারপাড়া এলাকার স্বপন দাসের ছেলে সমিত দাস বাবু।

কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম জানান, মাদক কেনা–বেচা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দুইজনকে আটক করতে সক্ষম হন তারা। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, সোমবার ভোরে এসআই কাবিরুল ইসলাম ও এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

এর আগে ইমরান হোসেনের বিরুদ্ধে ৩টি ও সমিত দাস বাবুর বিরুদ্ধে ২টি মাদক আইনে মামলা রয়েছে।

আফ/দীপ্ত সংবাদ