শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক ইনজামুল ইসলাম।

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল–বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক ইনজামুল ইসলাম (২৮) নামের এক যুবক ঘটনা নিহত হয়েছেন। এ সময় বাইসাইকেল চালক ইসমাইল হোসেন (৪০) নামের একজন আহত হয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জিন্নাহনগর সামন্তা সড়কের জিন্নাহনগর মাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, বুধবার বিকেলে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাউলি গ্রামের আলী হামজার ছেলে ইনজামুল ইসলাম মোটর সাইকেল নিয়ে সামন্তা বাজারে যাওয়ার সময়  কাজিরবেড় ইউনিয়নের মাতলার আইট গ্রামের মেছের আলীর ছেলে ইসমাইল হোসেনের বাইসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে উল্টিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক ইনজামুল ইসলামের মৃত্যু হয়।

ভৈরবা পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করা হচ্ছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন, নিহত ইনজামুল ইসলামের মরদেহ তার বাড়িতে রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

 

এমি/দীপ্ত