শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইমন হোসেন (১৭) ও আজিম হোসেন (১৮) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে কালীগঞ্জ–নলডাঙ্গা সড়কের গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ্বর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং আজিম একই গ্রামের জয়নদ্দির ছেলে।

স্থানীয়রা জানান, নিহত ইমন ও আজিম দ্রুতগতিতে মোটরসাইকেলে কালীগঞ্জ শহর থেকে নলডাঙ্গা যাওয়ার পথে গুঞ্জনগর রাজবাড়ী নামকস্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনী গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়।গুরুতর আহত অবস্থায় চালক আজিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

 

এমি/দীপ্ত