শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বজ্রপাত। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে সুজন মন্ডল (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে মধুহাটি ইউনিয়নের কুবিরখালী পূর্ব মাঠে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক সদর উপজেলার একই ইউনিয়নের কুবিরখালী গ্রামের রমিজ উদ্দিন মন্ডলের ছেলে।

এলাকাবাসী জানান, দুপুরের পরপরই ঝিনাইদহে কালবৈশাখী ঝড় শুরু হয়। থেমে থেমে দমকা বাতাস সেই সাথে প্রচন্ড বতাসের সাথে ছিল বৃষ্টি। সুজন আকাশে মেঘ দেখে বাড়ি থেকে পলিথিন নিয়ে কুবিরখালী পূর্ব মাঠে শুকনা কাটা ধান ঢাকতে যায়। সেসময় বজ্রপাতে কৃষক সুজন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী মাঠ থেকে ছেলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয় বাজার গোপালপুর ক্যাম্পের সেকেন্ড অফিসার এএসআই বদর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন করে জানান, সুজন বজ্রপাতে মারা গেছে। তার মৃতদেহ বাড়ীতে রয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

যূথী/দীপ্ত সংবাদ