শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজার এলাকা থেকে ফেনসিডিলসহ স্বামী–স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন– জেলার কালীগঞ্জ উপজেলার চাপরাইল এলাকার মৃত শুকুর আলী বিশ্বাসের ছেলে আবুল কাশেম (৫২) ও তার স্ত্রী সাবেক ইউপি সদস্য রহিমা বেগম (৫০)।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চাপরাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই হুমায়ুন কবির ও কাবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুইজনকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এর আগে আটক শুকুর আলী বিশ্বাসের নামে একটি ও তার স্ত্রী রহিমা বেগমের নামে ৩টি মাদকের মামলা রয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ