শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে পিকআপের ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী

ঝিনাইদহের কালীগঞ্জে মাছবাহী পিকআপ ধাক্কায় স্বামী–স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (২৮ মার্চ) ভোর ৬ টার দিকে শহরের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাফদার হোসেন ও তার স্ত্রী পারভীনা খাতুন।

আহতরা হলেন– ভ্যানচালক আব্দুল করিম, নিহত সাফদার হোসেনের মেয়ে সাথী খাতুন ও তার ছেলে আরাফাত হোসেন।

স্থানীয়রা জানায়, ভোরে সাফদার হোসেন তার স্ত্রী, মেয়ে সাথী খাতুন ও নাতি ছেলে আরাফাতকে নিয়ে ভ্যানে করে ডাক্তার দেখাতে যশোরে যাচ্ছিলেন। পথিমধ্যে মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় পৌঁছালে যশোরগামী একটি মাছবাহী পিকআপ ভ্যানটিকে চাপা দেয়। এ সময় পিকআপের ধাক্কায় ভ্যানের সকল যাত্রী রাস্তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলের মারা যান পারভীনা খাতুন। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় অন্য ৪ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান সাফদার হোসেন। গুরুত্বর আহত অন্য ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে রেফার্ড করা হয়েছে।

বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুর আলম জানান, একটি পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তবে গাড়িসহ চালক পালিয়ে গেছে। আটকের চেষ্টা চলছে।

 

আফ/দীপ্ত সংবাদ