শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে নারী কারারক্ষীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে নারী কারারক্ষীর আত্মহত্যা

ঝিনাইদহ জেলা কারাগারের কর্মরত এক নারী কারারক্ষী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১২ এপ্রিল) দুপুরে এ খবর নিশ্চিত করেছেন জেলার মো. শহিদুল ইসলাম।

নিহত নারীর নাম শোভানা (৩৪)।

জেলার জানান, বুধবার দুপুর ২টার দিকে ডিউটি ছিল শোভানার। আসতে দেরী করার কারণে বাড়িতে লোক পাঠান তিনি। সেময় জানতে পারেন তিনি আত্মহত্যা করেছেন। জেলার আরো জানান ২০০৬ সালে চাকরিতে যোগদান করেন শোভানা। ২০২২ সালের ২২ এপ্রিল মেহেরপুর থেকে বদলি হয়ে ঝিনাইদহ কারাগারে আসেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কুষিয়া গ্রামে। স্বামী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে আনসার সদস্য পদে চাকরি করেন। পারিবারিক দ্বন্দের কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঝিনাইদহ জেনারেল হাসপাতাল সুত্রে জানা গেছে দুপুর সোয়া ৩টার দিকে শোভানাকে জরুরী বিভাগে আনা হয়। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় বলে সুত্রটি নিশ্চিত করেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানান, মরদেহ পুলিশ হেফাজতে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি বলে জানান ওসি।

 

এমি/দীপ্ত