শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝালকাঠিতে স্বাধীনতা দিবসের ব্যানারে স্বাধীনতা বানানই ভুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠিতে স্বাধীনতা দিবসের ব্যানারে স্বাধীনতা বানানই ভুল
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে স্বাধীনতা দিবস আয়োজনের ব্যানারে স্বাধীনতা বানান ভুল লেখার অভিযোগ উঠেছে। রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালায় অভিবাদন মঞ্চের ওপরে লেখা ভুল বানানটির বিষয়টি সবার দৃষ্টিতে আসে।

পরে এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় কর্তৃপক্ষের উদাসিনতাকে দায়ী করে সেখানে ক্ষোভ জানান উপস্থিত শ্রেণি–পেশার মানুষ।

এ ঘটনায় মুক্তিযোদ্ধাসহ স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ব্যানারে দেখা গেছে, ২৬ মার্চ মহান ‘স্বাধীনত’ ও জাতীয় দিবস–২০২৩ লেখা রয়েছে। নিচে লেখা ছিল আয়োজনে উপজেলা প্রশাসন, নলছিটি ঝালকাঠি।

এ বিষয়ে উপজেলার সাংস্কৃতিকজন ও স্কুলশিক্ষক মিলনকান্তি দাস বলেন, এমন একটি জাতীয় দিবসের অনুষ্ঠানের ব্যানারে ভুল কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর দায় সংশ্লিষ্ট কেউ এড়াতে পারেন না।

অনুষ্ঠানে উপস্থিত অনেকই বলেন, কর্তৃপক্ষ কতটা উদাসীন হলে এরকম একটি বানান ভুল হতে পারে, সেটা আবার মঞ্চের সামনে টাঙানো মূল ব্যানারটাতেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আর নাহিদ বলেন, ‘অনুষ্ঠানে পাঁচ–ছয়টি ব্যানার টাঙানো হয়। তার মধ্যে একটি ব্যানারেই ভুল ছাপা হয়েছে। যা পরে আমাদের চোখে পড়েছে। এটা খুবই দুঃখজনক।’ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

এফএম/দীপ্ত সংবাদ