শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজধানীর কোতোয়ালি থানার নবাবপুরে চাঞ্চল্যকর রজব আলী হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিলন সিকদার (৩৮) ওরফে চোপা মিলনকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

শনিবার (১ এপ্রিল) রাতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলছিটি থানার এসআই মো. এনামুল হাসানের নেতৃত্বে রাজধানীর হাতিরঝিল এলাকায় থেকে র‌্যাব-৩ এর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামি মো. মিলন (৩৮) ঝালকাঠির নলছিটি উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নান সিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৪ জুলাই রাতে রাজধানীর কোতোয়ালি থানার নবাবপুরে রজব আলী হত্যার ৫ নাম্বার আসামী ছিলেন মিলন। পরে আদালত ১৮ জনের সাক্ষ্য নেওয়ার পর ২০১৯ সালের ১ আগস্ট মামলার রায় ঘোষণায় মিলনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। এরপর থেকে মিলন পলাতক ছিলেন।

 

এমি/দীপ্ত