শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝালকাঠিতে প্রথম আলোর সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠিতে প্রথম আলোর সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
ঝালকাঠিতে প্রথম আলোর সাংবাদিক শামস ও সম্পাদক মতিউর রহমানের নামে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন।

ঝালকাঠিতে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের নামে মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (২ এপ্রিল) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, প্রথম আলো প্রতিনিধি মাহামুদুর রহমান পারভেজ, সাংবাদিক অলোক সাহা, আল আমিন তালুকদার, রতন আচার্য্য ও রহিম রেজা।

এসময় বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ধ্বংস করে কোন উন্নয়নই সম্ভব নয়। তাই ডিজিটাল নিরাপত্তা নামে আইন বাতিলের পাশাপাশি প্রথাম আলোর সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদক শামসুজ্জামান সামসের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। এছাড়াও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

ঝালকাঠির সাংবাদিক সমাজ, প্রেস ক্লাব ও প্রথম আলো বন্ধুসভা আয়োজিত মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

 

এমি/দীপ্ত