শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝালকাঠিতে নাগরদোলা থেকে ছিটকে পড়ে আহত ৩

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঝালকাঠিতে নাগরদোলা থেকে ছিটকে পড়ে আহত ৩
নাগরদোলা থেকে ছিটকে পড়ে আহত ৩

ঝালকাঠিতে শেখ রাসেল পৌর স্টেডিয়ামে রূপসী বাংলা মেলায় নাগরদোলা থেকে ছিটকে পড়ে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা মেলার মাঠ থেকে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাতে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নাগর দোলাটি ঘুরতে ঘুরতে দুটি দোলনায় হঠাৎ ধাক্কা খায়। এ সময় নাগরদোলা থেকে ছিটকে পড়েন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় পুতুল নামে এক নারী ও নাঈম নামে এক কিশোরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতরা হলেন– ঝালকাঠি পৌর এলাকার পুরাতন কলাবাগান এলাকার মিন্টু হাওলাদারের ছেলে নাইম হাওলাদার , সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালী আন্দার গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী পুতুল বেগম এবং রাজাপুর উপজেলার পুটিয়াখালি গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে মো. ইদ্রিস আলী হাওলাদার।

 

অনু/দীপ্ত