শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠিতে অটো ছিনতাইকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠিতে অটো ছিনতাইকারী আটক

ঝালকাঠির নলছিটিতে অটো গাড়ি ছিনতাই করার সময় আল আমিন ফরাজী (৩৫) নামের এক ছিনতাইকারী আটক হন। সোমবার (১৩ জুন) রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আল আমিন ফরাজী বরিশাল কাউনিয়া থানার রাঢ়ীমহল এলাকার মানিক ফরাজীর ছেলে।

জানা যায়, সোমবার রাতে বরিশাল থেকে মিঠুন হাওলাদারের অটোগাড়িতে করে নলছিটি উপজেলার কাঠেরঘর এলাকায় পৌছালে, চালকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে অটো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আল আমিন। এসময় স্থানীয়রা ছিনতাইকারীকে ধরে থানায় খবর দেয়।

এসময় পুলিশ অটোসহ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। আহত অবস্থায় মিঠুনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, এ ঘটনায় অটোচালক মিঠুন বাদী হয়ে মামলা করেছেন। ছিনতাইকারীকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

খালিদ হাসান/ইমাম/দীপ্ত নিউজ