শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

জ’ঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা নজরদারির মধ্যে আছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে, আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট সবার দায় আছে বলে মনে করেন সাবেক পুলিশ প্রধান নুরুল আনোয়ার।

রবিবার দুপুরে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল নামে ওই দুইজন প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি তৎপরতা বাড়িয়েছে র‍্যাবও।

সাবেক এই পুলিশ প্রধান বলছেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কারা কর্তৃপক্ষ, পুলিশ কেউ দায় এড়াতে পারে না। প্রশ্ন উঠেছে সার্বিক নিরাপত্তা নিয়ে। জঙ্গি আনা নেয়ার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার কথা জানিয়েছে পুলিশ। আদালত পাড়ায় থাকবে বাড়তি পুলিশ সদস্য।