শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জেলা প্রশাসকের অপসারণ দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জেলা প্রশাসকের অপসারণ দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সদর থানা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানাগেছে, ‘এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, মানিকগঞ্জ প্লান্ট স্থাপন’ প্রকল্প নামে মানিকগঞ্জের সদর উপজেলার জাগীর ইউনিয়নে ভূমি অধিগ্রহণের জন্য একটি উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু সরকারি অর্থ লোপাটের অপচেষ্টার অভিযোগে স্থানীয় জেলা প্রশাসনর হস্তক্ষেপে প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া স্থগিত হয়। এবিষয়ের ওপর জাতীয় দৈনিকে সংবাদ প্রচার হলে জেলা প্রশাসকের বক্তব্যকে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অশালীন ও কটুক্তি বলে মন্তব্য করেন।

মাননবন্ধনে বক্তারা বলেন, উন্নয়ন কাজ বাধাগ্রস্থ করার লক্ষে একটি মহল চক্রান্ত করছে। সরকারের এই প্রকল্পটি হলে এখানে তথা আশপাশের এলাকার হাজার–হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব দূর হবে। অনতিবিলম্বে প্রকল্পের অগ্রগতি এবং জেলা প্রশাসকের অপসারণ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতাকর্মীরা।

এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই।

জাহিদুল হক চন্দ/আফ/দীপ্ত নিউজ