শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

জেনে নিন চুন ছাড়া ভুঁড়ি পরিষ্কারের কৌশল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জেনে নিন চুন ছাড়া ভুঁড়ি পরিষ্কারের কৌশল

গরু কিংবা খাসির ভুঁড়ি রান্না খেতে যতই সুস্বাদু হোক, এটি পরিষ্কারের ঝক্কির কারণে অনেকেই খেতে চান না। চুন দিয়ে বা সময়সাপেক্ষ উপায় ছাড়াও কিন্তু ভুঁড়ি পরিষ্কার করা যায়। ভুঁড়ির গন্ধ দূর করে ঝটপট পরিষ্কার করতে চাইলে সহজ কিছু উপায় জেনে নিন।

১. ভিনেগারের সাহায্যে

ভিনেগার ও লবণ মিশ্রিত পানিতে ভুঁড়ি ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর উঠিয়ে ভালো করে ধুয়ে নিন। ভুঁড়ির উপরে ও নিচে দুটি চামড়ার পরত থাকে। এক কোণা থেকে উপরের পরতের অংশ ধরে টেনে ধীরে ধীরে আলাদা করে ফেলুন কালো অংশ। পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে নিন পরিষ্কার করা ভুঁড়ি। উল্টো দিকে থাকা কালো অংশ হাতের সাহায্যে উঠিয়ে ফেলুন।

২। লবণ–পানিতে

লবণ মিশ্রিত পানিতে বড় টুকরা করে কাটা ভুঁড়ি ডুবিয়ে চুলায় বসান। ১০ থেকে ১৫ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। কাটিং বোর্ডের উপর রেখে ছুরির সাহায্যে কালো অংশ পরিষ্কার করে ফেলুন।

৩। লেবুর সাহায্যে

দুটি পাকা লেবু থেকে রস বের করে নিন। ফুটন্ত গরম পানি ঢালুন একটি বড় গামলায়। এর মধ্যে লেবুর রস মিশিয়ে ভুঁড়ি ভিজিয়ে রাখুন। ভেজানোর আগে বড় করে কয়েকটি টুকরা করে নেবেন। এক থেকে দুই মিনিট ভিজিয়ে রেখে উঠিয়ে নিন। একটি স্টিলের চামচের সাহায্যে আঁচড়ে কালো অংশটি উঠিয়ে ফেলুন।

৪। গরম পানির সাহায্যে

ভুঁড়ি টুকরা করে কলের পানিতে ধুয়ে নিন। হাঁড়িতে পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানি একটি বাটিতে নিয়ে ভুঁড়ির টুকরা ডুবিয়ে রাখুন ১২ থেকে ১৩ সেকেন্ড। এর বেশি রাখবেন না। পানি থেকে বের করে চামচের সাহায্যে তুলে ফেলুন ময়লা।

পছন্দের পদ্ধতিতে ভুঁড়ি পরিষ্কার করে সেদ্ধ করে ফেলুন। এরপর ছোট ছোট টুকরো করে এয়ারটাইট বক্স বা পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিন। রান্নার সময় ঝামেলা কমবে।

 

এসএ/দীপ্ত সংবাদ