জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি 'জেট ফুয়েল'-এর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি।

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েল‘-এর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)

রবিবার (৯ আগস্ট) বিকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করেছে বিইআরসি।

নতুন দাম অনুযায়ী, আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ১৫৯ টাকা ৫২ পয়সা। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম ১ দশমিক ০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

এই আদেশ আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, জুলাই মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেড ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারিত ছিল। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছিলো।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More