শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

জুলাইয়ের ঘোষণা ১৫ জানুয়ারি নাও হতে পারে: উপদেষ্টা মাহফুজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জুলাইয়ের ঘোষণা ১৫ জানুয়ারি নাও হতে পারে: উপদেষ্টা মাহফুজ

অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৫ জানুয়ারি জুলাই বিপ্লবের ঘোষণা নাও আসতে পারে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ বলেন, ‘আমরা এটিকে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত দলিল হিসেবে তৈরি করতে চাই।’

তবে তিনি বলেন, ঘোষণাটি উল্লেখযোগ্য বিলম্ব হবে না এবং বৃহত্তর ঐকমত্যে পৌঁছানোর পরে এটি করা হবে।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দাবি ছিল ১৫ জানুয়ারি মধ্যে ঘোষণা করার। যেহেতু সরকার সব (অংশীজনের) সঙ্গে কথা বলতে চায়, তাই এটার (সময়সীমা) আরও কিছুদিন বাড়ানো হতে পারে। তবে খুব বেশি দেরি হবে না।’

তিনি বলেন, কবে, কীভাবে ঘোষণা দেওয়া হবে, সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে সরকার।

মাহফুজ আলম বলেন, সরকার মনে করে, বৃহত্তর ঐকমত্যে পৌঁছাতে না পেরে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হলে বর্তমান ঐক্য ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে।

তিনি বলেন, ‘আমরা এটিকে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত দলিল হিসেবে গড়ে তুলতে চাই।’

উপদেষ্টা বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের বিষয়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সংলাপ আগামী সপ্তাহে শুরু হবে।

তিনি বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সঙ্গে শুধু রাজনৈতিক দল নয়, অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটি দলিল প্রণয়নের দায়িত্ব নিয়েছে সরকার।

মাহফুজ বলেন, ‘আমরা আশা করছি আগামী সপ্তাহে (রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে) সংলাপ শুরু ও শেষ হবে।’