শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

জুলাইয়ে বাংলাদেশে আসছেন বিশ্বজয়ী মার্টিনেজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জুলাইয়ে বাংলাদেশে আসছেন বিশ্বজয়ী মার্টিনেজ!

৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। জুনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বাংলাদেশ সফরে আসার কথা ছিল। মেসিদের ঢাকা সফর নিয়ে সব কিছু ঠিকঠাক এগোলেও শেষ পর্যন্ত মাঠ সংকটের কারণে তা ভেস্তে গেছে। মেসিরা না আসলেও বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

বিশ্বকাপে ‘গোল্ডেন গ্লাভ’ বিজয়ী মার্টিনেজ আসছেন ভারতের কলকাতায়। আর্জেন্টাইন গোলরক্ষককে কলকাতায় আনার উদ্যোগ নিয়েছেন শতদ্রু দত্ত। শতদ্রু দত্ত ফাউন্ডেশনের ‘সিটি অফ জয়’ নামক প্রচারণার অংশ হিসেবে ভারতে দুই দিন থাকবেন তিনি। শতদ্রু দত্তর উদ্যোগেই এর আগে ভারতে পা রাখেন ব্রাজিলীয় কিংবদন্তি পেলে ও ফুটবল ঈশ্বর খ্যাত দিয়েগো ম্যারাডোনা।

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অপ্রতিম ভালোবাসার কথা কারোই অজানা নয়। গেল কাতার বিশ্বকাপে আলবিসেলেস্তেদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বিশ্ব মিডিয়ায় প্রশংসা কুড়ান বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। তাই কলকাতা সফরে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ঢাকায় আসবেন মার্টিনেজ।

জানা গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখবেন মার্টিনেজ। তবে তিনি কোনো অনুষ্ঠানে অংশ নেবেন কিনা তা জানা যায়নি। এরপর ঢাকা থেকে মার্টিনেজ চলে যাবেন কলকাতায়। ৪ জুলাই যাবেন মোহনবাগান ক্লাবে। সেদিন সন্ধ্যায় তিনি সবুজ মেরুণ ক্লাবে যাবেন। এ ছাড়া একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

আল/দীপ্ত সংবাদ