শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জুনে চালু হতে পারে ঢাকা-ভাঙ্গা রেল যোগাযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জুনে চালু হতে পারে ঢাকা-ভাঙ্গা রেল যোগাযোগ
ঢাকা-ভাঙ্গা রেল যোগাযোগ

জুনের মধ্যে পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেন চালুর লক্ষ্যে কাজ চলছে পুরোদমে। পদ্মা সেতুর ওপর ৩ কিলোমিটার রেল লাইন বসানোসহ এ প্রকল্পের সার্বিক কাজ শেষ হয়েছে শতকরা ৭২ ভাগ। বিশ্লেষকেরা বলছেন, সড়কের পর এবার রেল বিপ্লবের দ্বারপ্রান্তে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।

দেশের প্রথম দ্বিতল সেতু ‘পদ্মা’। যার ওপরের অংশ দিয়ে বাস-ট্রাক ও মাঝের অংশ দিয়ে ট্রেন চলার ব্যবস্থা করা হয়েছে।

তিন ভাগে হচ্ছে পদ্মাসেতুর রেল প্রকল্পের কাজ। ২৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ঢাকা-মাওয়া অংশে শতকরা ৭২ ভাগ, মাওয়া-ভাঙ্গা অংশে ৮৭ ভাগ ও ভাঙ্গা-যশোর অংশে ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এই প্রকল্পের মোট অগ্রগতি শতকরা ৭২ ভাগ। এরই মধ্যে মাওয়া-ভাঙ্গা অংশে রেল ট্রাকের ওপর পরীক্ষামূলক রেল চলছে।

বিশ্লেষকদের মতে, পদ্মাসেতু দিয়ে রেল চালু হলে দূরত্ব কমার পাশাপাশি পায়রা ও মংলা বন্দরের বাণিজ্যিক ব্যবহার বাড়বে। ঢাকা-যশোর ১৭২ কিলোমিটার রেলপথে মোট ২০টি স্টেশন থাকবে। এরমধ্যে ১৪টি নতুন ও ৬টি পুরনো।

ঢাকা-যশোর রেল সংযোগ প্রকল্পে এই রকম অসংখ্য ব্রিজ তৈরি হচ্ছে। যার ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করবে রেলের গতির যুগে।