শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জীবাণুমুক্ত জেলা গড়তে স্প্রে-ফগার মেশিন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জীবাণুমুক্ত জেলা গড়তে স্প্রে-ফগার মেশিন বিতরণ
জীবাণুমুক্ত মাগুরা জেলা গড়তে স্প্রে-ফগার মেশিন বিতরণ। (নিজস্ব ছবি)

মাগুরা জেলা জীবাণুমুক্তকরণে জেলা পরিষদের উদ্যোগে স্প্রে মেশিন ও ফগার মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা জীবানু মুক্ত করার লক্ষে একটি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নে মোট ৬৭০টি স্প্রে মেশিন ও ১০ টি ফগার মেশিন বিতরণ করা হয়।

জেলা পরিষদের সহকারি প্রকৌশলী শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান, শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার জলি, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা পরিষদ সদস্য নাজনিন রাব্বানী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, কছুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্যা,শালিখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরজ আলী, সব্দালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পান্না খাতুন, পলাশ বাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী প্রমুখ।

 

এমি/দীপ্ত