শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জিরানী থেকে আমতলা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের বেহাল দশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জিরানী থেকে আমতলা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের বেহাল দশা

ঢাকার আশুলিয়ার জিরানী থেকে আমতলা বাজার পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের প্রায় ৬ কিলোমিটারজুড়ে বেহাল দশা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবীদের। প্রায় ঘটছে দুর্ঘটনা। আগামী ২ মাসের মধ্যে সড়কের সংস্কারকাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

সাভারের শিমুলিয়া ইউনিয়নের আমতলা বাজার থেকে জিরানী পর্যন্ত আঞ্চলিক সড়কের দৃশ্য এটি। যানবাহন বিকল কিংবা উল্টে দুর্ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার। খানাখন্দ, ছোট ছোট গর্তে ভরা ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন কয়েক হাজার কর্মজীবী মানুষ। বৃষ্টি হলে তাদের দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ।

তবে, আশার খবর দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। শিগগিরি সংস্কার কাজ শুরু করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ঢাকার ধামরাই ও গাজীপুরের সাথে যুক্ত হয়েছে সড়কটি।