শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
জাতীয়

জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহাল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ২০০৩ সালে দেয়া স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) বহাল রেখেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে জারি করা বিজ্ঞপ্ততিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬ সালে তৎকালীন সরকার জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিল করেছিল। তবে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পুনর্বিবেচনার পর দেখা যায়, উক্ত রায়ে তার পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা ছিল না। মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের কথা বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত পুনর্বহাল করেছে।

এছাড়া, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর পুরস্কার পাচ্ছেন।

এ বছর বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। এছাড়া সংস্কৃতিতে ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ এবং মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খানকে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্য শ্রেণিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদ (মরণোত্তর)।

আগামী ২৫ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।