শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল নাটোরের কাঁচাগোল্লা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল নাটোরের কাঁচাগোল্লা

মধুসূদন পাল এখন আর পৃথিবীতে নেই। তবে তার রেখে যাওয়া অসাধারণ সৃষ্টি কাঁচাগোল্লা সুনামের পাশাপাশি ঐতিহ্য বহন করছে যুগযুগ ধরে।

নাটোরের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে কাঁচাগোল্লার নাম। নাটোর ও কাঁচাগোল্লা যেন একই সূত্রে গাঁথা। এখন সেই বিখ্যাত কাঁচাগোল্লা ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি পেয়েছে। কাঁচাগোল্লা দেশের ১৭তম নিজস্ব জিআই পণ্য।

শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্প নকশা ও ট্রেড মার্কস অধিদফতরের মহাপরিচলক খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত জিআই সনদ বৃহস্পতিবার (১০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

জেলা প্রশাসক অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের ২৯ মার্চ তৎকালীন জেলা প্রশাসক শামীম আহমেদ কাঁচাগোল্লাকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের আবেদন করেন। আর শিল্প মন্ত্রণালয় গত ৮ আগস্ট সনদ প্রদান করে।

নাটোরের কাঁচাগোল্লা হচ্ছে দুধ দিয়ে তৈরি এক প্রকার শুকনো মিষ্টি। এটি গরুর দুধ থেকে পাওয়া ছানা থেকে তৈরি করা হয় বলে এর নাম কাঁচাগোল্লা। সাধারণত নাটোরের কাঁচাগোল্লার কোনো আকার দেওয়া হয় না। ছানার সাদা রঙ, গন্ধই বিদ্যমান থাকে এবং দানাদার শুকনো গুঁড়া অবস্থায় এটি বিক্রি করা হয়।

বলা হয়, আড়াইশো বছরের বেশি সময় আগে নাটোরে এই কাঁচাগোল্লার সৃষ্টি।

কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়া ও সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধন পায় জামদানি। এরপর একে একে ঢাকাই মসলিন, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি, নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুরের কাটারিভোগ, বাংলাদেশি কালিজিরা, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম, ইলিশ, বাগদা চিংড়িসহ ১৭টি পণ্য জিআই সনদ পায়।

 

এসএ/দীপ্ত নিউজ