শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুর পৌর শহরের সব সড়কের বেহাল দশা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জামালপুর পৌর শহরের সব সড়কের বেহাল দশা

জামালপুর পৌর শহরের প্রায় সব সড়কের বেহাল দশা। এতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা। ছোট বড় খানাখন্দে ভরা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

প্রায় দেড়শো বছরের পুরনো জামালপুর শহরকে ১৯৯৩ সালে প্রথম শ্রেনীর পৌরসভায় উন্নীত করা হয়। তবে নাগরিক সুযোগ সুবিধা তেমন বাড়েনি। পৌর শহরের বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। এরমধ্যে ডাকপাড়া, বেলিটিয়া ও মাছিমপুরের সড়কগুলো চলাচলের অনুপযোগী। সড়কগুলোর বেশীভাগ অংশই খানা খন্দে ভরা।

বর্ষাকালে পানি ও কাদা, আর গ্রীষ্মকালে ধুলোবালি। পৌরশহরের প্রায় ৩০ কিলোমিটার সড়কে সংস্কারকাজ না করায় জনদুর্ভোগ বেড়েছে। আর যানজট নিত্যদিনের চিত্র। পৌরসভার কর্মকর্তারা জানান, সড়কগুলো সংস্কারে ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে।

অবিলম্বে সড়কগুলো মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের।