শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুরে দুস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে দুস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ

জামালপুরে ৩৫ বিজিবির উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) প্রশিক্ষণ মাঠে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষ হতে দুস্থ অসহায় মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ করা হয়েছে।

তার ধারাবাহিকতায় জামালপুর ব্যাটালিয়নের নিজস্ব আয়োজনে দুইশত জনের অধিক মানুষকে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়।

ইফতার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী,সহকারী পরিচালক শামসুল আলমসহ অন্যান্য অফিসার বৃন্দ।

ইফতার বিতরনী শেষে বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বিজিবি প্রত্যন্ত অঞ্চল দুস্থ মানুষ এর মাঝে রমজান মাস ইফতার বিতরণ করে আসছে।  মানুষের  সাথে ভাতৃত্ববোধ সৃষ্টিতে সব সময় সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাবে।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।