শিরোনাম
অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুরে চাচার হাতে ভাতিজা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জামালপুরে চাচার হাতে ভাতিজা নিহত

 

জামালপুরের বকশীগঞ্জের দক্ষিন কুশল নগর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে দেশী অস্ত্রের আঘাতে চাচার হাতে ভাতিজা শামীম মিয়া নামে এক প্রতিবন্ধী নিহত হয়েছে । শামীম মিয়া(২৫) বকশীগঞ্জ নীলক্ষিয়া ইউনিয়নের দক্ষিন কুশল নগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শামীম মিয়া।

মঙ্গলবার(৩ অক্টোবর) সকালে নীলঙক্ষিয়া দক্ষিন কুশল নগর গ্রামের নিজ বাড়ির জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে চাচাতো ভাইয়ের হাতে নিহত হলেন প্রতিবন্ধী শামীম মিয়া।

স্থানীয়রা জানান, নিহত শামীম মিয়ার বাবা শফিকুল ইসলামের সাথে তার চাচা সাইফুল ইসলামের।সাথে জমি নিয়ে পূর্ব দ্বন্দ্ব চলে আসছিলো। আজ সকালে সেই বিরোধপূর্ণ জমিতে চাচা সাইফুল ইসলাম বেগনের চারা লাগাতে গেলে,দুই পক্ষের মধ্যে তুমুল সংর্ঘষ শুরু হয়ে। এসময় প্রতিপক্ষের দেশী অস্ত্র টেটাবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয় শামীম মিয়া। পরে তাকে ঘটনাস্থল থেকে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহে নেওয়ার পথে শামীম মিয়া মারা যায়। সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে।

এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এই ঘটনার ব্যাপারে বকশীগঞ্জ থানা পুলিশ অবগত আছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

তানভীর হীরা/ আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।