শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুরে আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এতিম অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সরকারি-বেসরকারি ভাবে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

শুক্রবার (০৭ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে মিয়াবাড়ি বাজার এতিমখানা, অপরাজেয় বাংলাদেশ, স্নেহা নিরাপদ আশ্রয়কেন্দ্র পথ শিশুদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে শহরের বকুলতলা দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক পৌর মেয়র, মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন,শাহরিয়ার উজ্জ্বল,আসাদুজ্জামান আকন্দ বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ এবং সরকারি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ইফতার ও খাদ্য সামগ্রী হিসেবে শতাধিক শিশুর মাঝে ৫০ বস্তা চাল, ২৫ কেজি ডাল, ৫৫ লিটার সয়াবিন তেল, ৫০ প্যাকেট মুড়ি, ২৫ কেজি খেজুর, ২৫ কেজি কালিজিরা চাল, ১৫ কেজি মাংস ও ৫ কেজি জিলাপী বিতরণ করা হয়।

জানা গেছে রমজান মাসজুড়ে আওয়ামী লীগের দলীয় কার্যলয় থেকে এই অসহায় মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে।

 

এমি/দীপ্ত