শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবন কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘ ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ৷ মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

পরে সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ কমিনিটি ক্লিনিক কে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।তার এ অর্জনকে সবাই যখন স্বাগত জানাচ্ছে, তখন কিছু কুচক্রী মহল শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। কেউ প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলে তার উপযুক্ত জবাব দিবে ছাত্রলীগ।

সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনসহ শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এম এ হালিম/এমি/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More