শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জাপা নেতা আনিসুল ইসলামের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাপা নেতা আনিসুল ইসলামের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রাম জেলার হাটহাজারীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে শতাধিক লোক এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

তবে ঘটনার সময় আনিসুল ইসলাম মাহমুদসহ পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। বাড়িতে ২জন নারী কেয়ারটেকার ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক লোক ১১টা ৪০ মিনিটের দিকে এসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রায় ১৫ মিনিটের মতো তারা তাণ্ডব চালায়।

বাড়ির কেয়ারটেকার রোকেয়া বেগম বলেন, শতাধিক লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে হাটহাজারী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে হামলাকারীরা জিনিসপত্র লুট করেনি বলে জানিয়েছেন কেয়ারটেকার।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

 

এসএ